দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার ড্রেসম্যান লিমিটেড নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো সকালে তারা কারখানার নির্ধারিত সাপ্লাইয়ের পানি পান করেন। তবে পানি পান করার কিছুক্ষণের মধ্যেই অনেক শ্রমিকের মধ্যে তীব্র অস্বস্তি ও শারীরিক অসুস্থতা দেখা দেয়। পরে একে একে অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কারখানার ভেতরেও অনেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার পর থেকে একের পর এক অসুস্থ শ্রমিক হাসপাতালে আসতে শুরু করেন। রোগীর সংখ্যা বেশি হওয়ায় হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না বলে জানান তিনি। বর্তমানে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে সেবা দিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
জে আই